বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বুধবার সকালে মুছুলিপট্টনারের কাছ দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে।নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে বলেআবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়।চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। —বাসস