বঙ্গোপসাগরে যুদ্ধঘাঁটি স্থাপনের পরিকল্পনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সপ্তম নৌবহরের অধিনায়ক ভাইস অ্যাডমিরাল স্কট এইচ সুইফট বঙ্গোপসাগরে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী যুদ্ধঘাঁটি স্থাপনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।গতকাল রোববার র্যা ডিসন হোটেলে বাংলাদেশ সফররত ভাইস অ্যাডমিরাল সুইফট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মার্কিন নৌবাহিনীর সিঙ্গাপুর অঞ্চলের সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল টমাস এফ কার্নি।আলোচনার শুরুতে ‘মার্কিন দুই অ্যাডমিরাল এখানে কেন’ প্রশ্ন তুলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘এর উত্তর সহজ। আমেরিকা ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার সম্পর্ক উত্তরোত্তর গভীরতর করাই এর উদ্দেশ্য।’টাইমস নাউ-এর ভিডিও প্রসঙ্গে: মার্কিন রাষ্ট্রদূত তাঁর লিখিত বিবৃতিতে টাইমস অব ইন্ডিয়ার সহযোগী টিভি চ্যানেল টাইমস নাউ পরিবেশিত খবরের সত্যতা নাকচ করে দেন। তিনি বলেন, ‘আপনাদের সামনে সপ্তম নৌবহরের যে কমান্ডার উপস্থিত আছেন, তাঁর অবস্থান কিন্তু জাপানে, মিথ্যার বেসাতি করে ভারতে তৈরি করা ভিডিও অনুযায়ী তাঁর অবস্থান চট্টগ্রামে নয়।’ মার্কিন রাষ্ট্রদূত এ সময় ওয়ার কলেজে অধ্যাপনারত থাকার সময়ে চট্টগ্রামে মার্কিন নৌঘাঁটি করার বিষয়ে ভারত থেকে প্রচারিত অনুরূপ একটি ‘অসত্য’ খবর তাঁর নজরে এসেছিল বলেও উল্লেখ করেন। এ ধরনের খবরকে তিনি পরিকল্পিত মিথ্যাচার বলে বর্ণনা করেন।মার্কিন রাষ্ট্রদূত এবং সপ্তম নৌবহরের ভাইস অ্যাডমিরাল উভয়ে নতুন ঘাঁটি প্রতিষ্ঠার বিষয়টিকে নাকচ করেন। এ পর্যায়ে ভাইস অ্যাডমিরালের কাছে প্রশ্ন ছিল, ‘বিশেষজ্ঞরা ইদানীং বলছেন যে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগর বা এ অঞ্চলে নতুন কোনো ঘাঁটি করবে না। কিন্তু তারা “ফরোয়ার্ড অপারেটিং সাইটস” বা এক ধরনের অস্থায়ী সামরিক উপস্থিতি নিশ্চিত করবে। এ বিষয়টিকে অ্যাডমিরাল কীভাবে দেখছেন?’ উত্তরে অ্যাডমিরাল সুইফট বলেন, ‘কথাটা আমারও কানে আসছে। বাংলাদেশে এ কোনো অনন্য আলোচনা নয়। সপ্তম নৌবহরের অধিনায়ক হিসেবে বলতে পারি, “বর্তমান প্রয়াস প্রকৃতপক্ষে সম্পর্ক প্রতিষ্ঠা করা, যুদ্ধঘাঁটি-সম্পর্কিত নয়। আমরা কীভাবে একত্রে কাজ করতে পারি, সে জন্য সমঝোতা বাড়ানো। চট্টগ্রামের একমাত্র জাদুকরি বিষয় হলো, সেখানে বাংলাদেশ নৌবাহিনীর স্থায়ী উপস্থিতি রয়েছে। আমার অবস্থান থেকে বলতে পারি, এটা (ঘাঁটি-সংক্রান্ত) কোনো অর্থই বহন করে না। এমনকি বাংলাদেশ বলেই নয়, সমগ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা এখন যেভাবে আছি, তার থেকে কোনো পরিবর্তনের সম্ভাবনাই আমি দেখি না”।’প্রসঙ্গত, চট্টগ্রামের ঈসা খাঁ নৌঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে দ্বিতীয় বার্ষিক ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ত ট্রেইনিং’ (ক্যারাট) আজ উদ্বোধন হচ্ছে।