বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সংকেত বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর থেকে চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।প্রসঙ্গত, গত শুক্রবার নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্মুখীন হয়। এর প্রভাবে উপকূল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এ নিম্নচাপ কেটে যাওয়ার পর উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার কারণে গতকাল থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।