বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘ: ৩ নম্বর সতর্ক সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টির কারণে দেশের তিনটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ সঞ্চালনশীল মেঘের কারণে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলেও জানা গেছে।আজ শুক্রবার এ সতর্কবার্তা জারি করা হয়। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালার কারণে বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে। আবহাওয়া দপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং সে সঙ্গে বৃষ্টি ও বজ্র-বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।