বঙ্গোপসাগরের নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম দিকে সরে গিয়ে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।