বচনামৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি কেবল ফেদেরারের মতো কাঁদতে পারি, ওর মতো খেলতে পারি না।অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রজার ফেদেরারের কছে হেরে যাওয়ার পর অ্যান্ডি মারেযখন হাতি পথে চলে, তখন অনেক জানোয়ারই ঘেউ ঘেউ করে। কিন্তু নিম্ন শ্রেণীর ওই প্রাণীদের গুরুত্ব না দিয়ে ঠিকই হেঁটে যায় হাতি।সমালোচকদের পাত্তা না দেওয়ার কথা জানিয়ে ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দর শেবাগআপনারাই আমাকে ঈশ্বর বানিয়েছেন, এখন বানাচ্ছেন শয়তান।বিশ্বকাপের আগে ও পরে ইংলিশদের কাছে দুই ধরনের ‘অভ্যর্থনা’ পাওয়ার কথা জানিয়ে কোচ ফ্যাবিও ক্যাপেলোতামিমের জন্য আমাদের ‘প্ল্যান ডি’, ‘প্ল্যান ই’ পর্যন্ত যেতে হয়েছে। ও আমাদের তুলোধুনো করে ছেড়েছে।তামিম ইকবালের ব্যাটিংয়ে (বাংলাদেশের ইংল্যান্ড সফরে) মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসহ্যাঁ, গ্রুপিং তো আছেই। একটা হলো বোলিং গ্রুপ, আরেকটা ব্যাটিং গ্রুপ।দলে কোনো অন্তর্দ্বন্দ্ব আছে কি না, এ প্রশ্নের জবাবে সাকিব আল হাসানইংল্যান্ডে লড়াই হয় আড়াই দলের। ম্যানইউ, চেলসির সঙ্গে যা একটু দৌড়ে থাকে আর্সেনাল।ইংলিশ প্রিমিয়ার লিগকে ইউরোপের সেরা লিগ মানতে আপত্তি সাবেক ডেনমার্কের ফুটবলার মাইকেল লাউড্রপের আমিই সম্ভবত দুনিয়ার একমাত্র কোচ, যাঁকে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি ক্লাবের কিছু সাবেক খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গেও খেলতে হয়েছে।মোহামেডান থেকে সরে যাওয়ার কারণ জানাতে গিয়ে কোচ মারুফুল হকএদের হাতে ফুটবলের কোনো ভবিষ্যৎ নেই। এরা একদল গ্যাংস্টার।বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে বাফুফে কর্মকর্তাদের সম্পর্কে সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচটি-টোয়েন্টিতে শন টেইটকে বোলিং করতে দেখে মনে হলো যেন কোনো ভিনগ্রহের প্রাণী চলে এসেছে—ব্যাটসম্যানরা রীতিমতো খাবি খাচ্ছিল।ফাস্ট বোলাররা বিরল প্রজাতির খাতায় নাম লেখাতে যাচ্ছে মন্তব্য করে ইমরান খানআমাকে কি ছারপোকায় কামড়েছে!খেলা ছাড়ার পর কোচ হবেন না জানিয়ে আর্জেন্টিনার রবার্তো আয়ালাবিশ্বকাপ তো আসলে বার্সাই জিতেছে। কেবল পরনে ছিল ভিন্ন কিংবা ভুল জার্সি।চ্যাম্পিয়ন স্পেন দলের আট খেলোয়াড় বার্সেলোনার, সেটি মনে করিয়ে দিয়ে ক্লাবের সাবেক সভাপতি হুয়ান লাপোর্তামাঠে যখন অনেক গরু চরে বেড়ায়, দেখে মনে হয়, আমার গরুটার চেয়ে ওটাই বুঝি বেশি ভালো।‘ওপারে তো সব সুখ’ চিরন্তন আক্ষেপ-দর্শনের কথা তুলে খেলোয়াড়দের অন্য ক্লাবে যাওয়ার কারণ ব্যাখ্যা করে আলেক্স ফার্গুসন