বচ্চনদের অতিথি অপরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ‘টক শো’র শুটিংয়ের প্রয়োজনেই ভারতে এসেছেন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। এখন আছেন মুম্বাইতে। অপরাহ মুম্বাই পৌঁছানোর আগে থেকেই সংবাদমাধ্যমের নজর ছিল তাঁর দিকে। মুম্বাই পৌঁছে বচ্চন পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন—এমন খবর আগেই রটেছিল ।এমনকি সরাসরি বিমানবন্দর থেকে অভিষেক বচ্চন তাঁকে বরণ করে নেবেন—দু-একটি সংবাদমাধ্যম আগাম এই খবরও প্রকাশ করেছিল। জানা গেছে, গতকাল সোমবার অপরাহ উইনফ্রে বচ্চনদের বাড়ি জলসার অতিথি হয়েছিলেন। দেখা করেছেন, ভারতের নামজাদা অভিনেতা অমিতাভ বচ্চনসহ পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য বেটি বির সঙ্গেও। গত সোমবার বিকেলের দিকে অভিষেক-ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁদের পুরো পরিবারের সঙ্গে সময় কাটান এই স্বনামখ্যাত সেলিব্রেটি।শুধু দেখা করাই নয়। অপরাহ উইনফ্রে নাকি বচ্চন পরিবারকে তাঁর এবারের ‘টক শো’তে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও আগ্রহী। অপরাহর এই শো’তে এর আগে একবার অতিথি হয়েছিলেন ঐশ্বরিয়া।এদিকে বাড়িতে এই অসামান্য অতিথির পা পড়ায় অভিভূত অমিতাভ বচ্চন তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘অপরাহ আমাদের বাড়িতে এসেছিলেন! কথা বলেছেন আমাদের সাথে, আমার নাতনিকেও আশীর্বাদ করেছেন। আমরা তাঁর সৌজন্যে একটি পার্টিরও আয়োজন করেছিলাম।’জানা গেছে, মুম্বাই সফরের এই সময়টাতে অপরাহ একটি নৈশভোজেও অংশ নেবেন। অপরাহর সম্মানে আয়োজিত এ নৈশভোজে অংশ নিতে বলিউডের অনেক তারকাও নাকি আগ্রহ দেখিয়েছেন।