বৈশাখী টেলিভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ও চাঁদ। মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মাজনুন মিজান। কথা হলো তাঁর সঙ্গেশুটিংয়ে নাকি?হ্যাঁ। আমি এখন গাজীপুরে। অরণ্য আনোয়ারের পরিচালনায় কবিরাজ গোলাপ শাহ্ নাটকের শুটিং করছি। ‘ও চাঁদ’ নাটকের খবর কী?এখানে আমার চরিত্রের নাম মাখন। সামনে দেখা যাবে নারীঘটিত একটি সমস্যাকে কেন্দ্র করে মাখন তার মালিকের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে। আর তখনই দেখা যাবে অন্য এক মাখনকে। আর কী কী ধারাবাহিক প্রচারিত হচ্ছে?বর্তমানে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে হাবিব মাসুদের মতিঝিল কমার্শিয়াল এরিয়া প্রাইভেট লিমিটেড, চ্যানেল আইয়ে মাহফুজ আহমেদের চৈতা পাগল, অরণ্য আনোয়ারের আজ কিছু হতে চলেছে, এনটিভিতে গোলাম সোহরাব দোদুলের সবুজ নক্ষত্র, আরটিভিতে সাদেক সিদ্দিকীর রঙের সংসার এবং হাসান জাহাঙ্গীরের বয়রা পরিবার।নতুন কোনো ধারাবাহিকের শুটিং করছেন কি?নতুন ধারাবাহিকের মধ্যে আছে নুরুল আলম আতিকের জাদুর শহর। এটি আমার অভিনয়জীবনের অন্যতম একটি সেরা নাটক। ঈদের নাটকের খবর কী?ঈদের বেশ কয়েকটি ভালো নাটকের কাজ এরই মধ্যে শেষ করেছি। সেগুলো হচ্ছে জাহিদ হাসানের সেকেন্ড হ্যান্ড, মিজানুর রহমান লাবুর একদা এক ঢাকাইয়া মাইয়্যা বলেছিল, মীর সাব্বিরের সুমন-রাজন-মোহন, সাগর জাহানের অরমান ভাই দ্য জেন্টলম্যান, তুহিন অবন্তের মন শরীর মন। এর মধ্যে সর্বশেষ নাটকটিতে আমি অভিনয় করেছি চিত্রনায়িকা নিপুণের সঙ্গে। শুনলাম মঞ্চে ফিরবেন?ঠিকই শুনেছেন। চার বছর ধরে টেলিভিশন নাটকে ব্যস্ততার জন্য ঢাকা থিয়েটারে কাজ করা হয়নি। আগামী বছরের শুরুতেই আবার মঞ্চে ফিরব। এরই মধ্যে মঞ্চে কাজ করার সব মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি। ঢাকা থিয়েটারে আমি সর্বশেষ অভিনয় করেছিলাম প্রাচ্য নাটকে। এ ছাড়া বনপাংশুল, যৈবতী কন্যার মন, একাত্তরের পালা নাটকেও কাজ করি।