বছরের শেষ দিকে ছবি পরিচালনা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন ছবি এভাবেই ভালবাসা হয়। পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ছবিতে অভিনয় করেছেন শাবনূর। কথা হলো তাঁর সঙ্গে।বছরের শেষ দিন আপনার নতুন ছবি মুক্তি পেল। কেমন লেগেছে?গত কয়েক দিন নিজের মধ্যে বেশ চাপ অনুভব করছিলাম। কিন্তু যখন ছবিটির ভালো খবর পেলাম, তখন মনটা ভালো হয়ে গেল।বছরের শেষ রাতটি কেমন উপভোগ করলেন?বাসায় অনেক আয়োজন করেছিলাম। বড় পর্দায় সবাই বসে ছবি দেখেছি। রাতের খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। রাস্তার মোড়ে মোড়ে ছিল পুলিশ আর র‌্যাবের টহল। হোটেল শেরাটন ও সোনারগাঁয় গেলাম। শাহবাগের পর দেখি বেশি কড়াকড়ি। তাই আর বেশি দূর না গিয়ে বাসায় ফিরে এলাম। এরপর বাসায়ই সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়েছি।নতুন বছরে আপনার প্রত্যাশা কী?সবাই ভালো থাকুন, হাসিখুশিতে ভরে উঠুক সবার জীবন।মনের মানুষকে নিয়ে কিছু বলবেন না?মনের মানুষের কথা কিছু ভাবছি না। এখন শুধু ভাবছি আমার দর্শক আর ভক্তদের কথা—যাঁরা এই শীতের মধ্যেও আমার ছবিটি দেখছেন। ঢাকার বাইরে যা শীত, তারপরও শুনলাম প্রেক্ষাগৃহগুলো নাকি দর্শকপূর্ণ ছিল। আপনার অন্য ছবির খবর কী?২৫ জানুয়ারি থেকে মোস্তাফিজুর রহমান মানিকের একটি ছবির কাজ শুরু করব। আমি সব ধরনের ছবিতে কাজ করতে চাই না। কারণ, বিশ্বে চলচ্চিত্রের ভাষা এখন বদলে গেছে। একটু ব্যতিক্রমী গল্প না পেলে শুধু নাচ-গান আর মারামারির ছবিতে অভিনয় করতে চাই না। ভালো গল্প আর ভালো পরিচালক পেলে তবেই ওই ছবিতে অভিনয় করব।আপনি তো চলচ্চিত্র পরিচালনা করার কথা বলেছিলেন। ওটার কী খবর?ওই ছবির গল্প নিয়ে কাজ করছি। কাজ অনেকটা এগিয়েছি। এরই মধ্যে পরিচালক সমিতি থেকে আমি সদস্যপদ পেয়েছি। আশা করছি, এ বছরের শেষ দিকে নিজের পরিচালনায় ছবির কাজ শুরু করব।