বছরের শেষ সূর্যকে বিদায় জানালেন পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের শেষ সূর্যটাকে বিদায় জানানোর জন্য আজ শনিবার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জমা হয়েছিলেন অসংখ্য পর্যটক। বিকেল পাঁচটা ২০ মিনিটে লাল আভা ছড়িয়ে সূর্যটা যখন সমুদ্রে হারিয়ে যাচ্ছিল। তখন হাজারো পর্যটক হাত তুলে ‘বিদায় বিদায়’ বলে আওয়াজ তোলেন। এর আগে বহু নারী-পুরুষ, শিশু-কিশোর বছরের শেষ সূর্যটাকে হাতের মুঠোই নিয়ে স্মৃতির ছবি তুলে রাখে।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ১০টি স্থানে পুলিশের বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিকেল চারটার পর থেকে সমুদ্রসৈকতে নামার প্রধান চারটি প্রবেশপথে ( লাবণী, সুগন্ধা, কলাতলী ও শৈবাল পয়েন্টে) পর্যটকের শরীর ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে। রাত ১২টার পর থার্টি ফাস্ট নাইট উদযাপনেও বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।কক্সবাজার হোটেল মোটেল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল আবসার জানান, থার্টি ফাস্ট নাইট উত্সবে যোগ দিতে কক্সবাজারে এক লাখের বেশি মানুষ হাজির হয়েছেন। এই কারণে শহরের বিভিন্ন স্থানে অবস্থিত চার শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউসের কোনোটিই খালি নেই।