বজলুল হুদার সঙ্গে নিকটাত্মীয়দের সাক্ষাত্
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি মেজর (অব.) বজলুল হুদার সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছেন তাঁর নিকটাত্মীয়রা। আজ বুধবার, সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চ আসামিদের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ার পর বিকেল তিনটা ৩০ মিনিটের দিকে বজলুল হুদার ২০ জন নিকটাত্মীয় তাঁর সঙ্গে দেখা করতে আসেন।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বজলুল হুদার সঙ্গে তাঁর ২০ জন নিকটাত্মীয় দেখা করতে এলেও একসঙ্গে এতজনকে দেখা করতে দেওয়া সম্ভব নয়। তাঁদের দুটি গ্রুপে বজলুল হুদার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। বিকেল তিনটা ৪৫ মিনিটের দিকে ১০ জনের প্রথম দলটি বজলুল হুদার সঙ্গে দেখা করতে কারাগারের ভেতর প্রবেশ করে।