বজ্রপাতে আর্চারির বিচারক অজ্ঞান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গেমস চলাকালে বজ্রপাতে আর্চারি প্রতিযোগিতার বিচারক নুরুল ইসলাম জ্ঞান হারিয়েছেন। তাঁকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আর্চারিতে আজ সোনার পদক নিষ্পত্তির লড়াই চলছিল। বেলা দেড়টার দিকে বজ্রপাত হলে বিচারক নুরুল ইসলাম তাতে আক্রান্ত হয়ে জ্ঞান হারান। ঝোড়ো হাওয়ায় আর্চারি খেলার সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে।