বজ্রপাতে কিশোর ও তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম ও ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে ব্রজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল লাকসামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মোবারক হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চার কিশোর। মোবারক পৌর এলাকার গাজিমুড়া গ্রামের মানু মিয়ার ছেলে। বিকেল সোয়া পাঁচটার দিকে বাড়ির পাশে একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে তারা আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক মোবারককে মৃত ঘোষণা করেন।লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক পুষ্পিতা শারমিন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কসবায় শিকাপুর গ্রামে গতকাল বিকেল গরু আনতে গিয়ে রিপন মিয়া (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রিপনের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের পাশের মাঠ থেকে গরু আনতে যায় রিপন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।