বজ্রপাতে গৃহবধূ নিহত, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে বজ্রপাতে একজন গৃহবধূ নিহত হয়েছেন। তাঁর নাম সুমিত্রা রায় (২৮)। বজ্রপাতে দুজন গৃহবধূ আহত হন বলে গ্রামবাসীরা জানান। আজ বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুস সাত্তার জানান, গ্রামের স্বরবাণী রায় (২০), অর্চনা রায় (৩২) ও সুমিত্রা রায় তিনজন একসঙ্গে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান। ওই সময় মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। এমন সময় হঠাত্ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই সুমিত্রা রায় নিহত হন।বজ্রপাতে স্বরবাণী ও অর্চনা অজ্ঞান হয়ে পড়েন।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আহত স্বরবাণী ও অর্চনাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।