বজ্রপাতে দুই জেলায় মৃত্যু ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা ও সুনামগঞ্জে গতকাল রোববার বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।পাবনা: পাবনার আটঘরিয়া ও ভাঙ্গুড়ায় গতকাল বিকেলে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন: আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সারুটিয়া গ্রামের নজরুল ইসলাম (৩০) ও ভাঙ্গুড়া উপজেলা সদরের উত্তর সারুটিয়া গ্রামের রঞ্জু হোসেন (৩২)।সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গতকাল সকালে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলী আসগর (২২) ও এহিয়া (১৮)। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।