বজ্রপাতে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও ও গাজীপুরে আজ বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শিয়াল্লোর গ্রামের জামাল উদ্দিন এবং গাজীপুর সদর উপজেলার আবদুল মান্নান (৪৫)।ঠাকুরগাঁও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, আজ ভোরে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় বজ্রপাতে জামাল উদ্দিন মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহেরা বেগমসহ আরও দুজন আহত হন।এদিকে গাজীপুরের পল্লী বিদ্যুত্ সমিতি সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর সদর উপজেলার মারিয়ালী গ্রামের কৃষক আবদুল মান্নান তাঁর গরুর জন্য ঘাস কাটতে ধান গবেষণাকেন্দ্রের মাঠে যান। এ সময় বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়। পরে আশপাশের লোকজন মান্নানকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।