বটগাছের আড়ালে শৌচাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ইস্কাটন গার্ডেনের অফিসার্স কোয়ার্টারে থাকি। আমার অফিস শাহবাগের বাংলাদেশ বেতারের কার্যালয়। অফিসে যেতে-আসতে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদ। এই অনুষদের পাশের ফুটপাতের এক জায়গায় আছে পুরোনো একটি বটগাছ। কয়েক বছর আগে অনুষদের দেয়াল করার সময় বটগাছটি কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরিবেশবাদীদের বাধার মুখে তা রক্ষা পায়। বটগাছটি রেখে দিয়েই ফুটপাতের পাশে দেয়াল তৈরি করা হয়। বটগাছ ও ফুটপাতের মাঝের সামান্য ফোকর দিয়েই পথচারীরা চলাচল করত। কিন্তু মাস দেড়েক হলো সেই ফোকর দিয়ে আর হাঁটার কোনো পরিবেশ নেই। সেটি যেন একটি শৌচাগার হয়ে গেছে। লোকজন প্রকাশ্যেই প্রাকৃতিক কাজ সেরে থাকে সেখানে। মনুষ্য বর্জ্যের কারণে সেখান দিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না। পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়েই চলতে হয়। আমি অফিস শেষে সন্ধ্যা সাতটার দিকে বাসায় রওনা হই। তখন সড়কে যানবাহনের ব্যস্ততা চোখে পড়ার মতো। সেগুলোর সঙ্গে পাল্লা দিয়েই বটগাছটির পাশ দিয়ে যেতে হয়। এ থেকে উত্তরণের উপায় কী? কর্তৃপক্ষ দৃষ্টি দেবে কি?নাসরীন রহমানপ্রেজেন্টার (কমার্শিয়াল)বিজ্ঞাপন তরঙ্গবাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতারশাহবাগ