বটিয়াঘাটায় প্রমীলা নৌকাবাইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলায় ২১ অক্টোবর প্রমীলা নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।দেবীতলা ঠাকুরভিটা সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটি স্থানীয় খড়িয়া নদীতে এ নৌকাবাইচের আয়োজন করে। বাইচে উপজেলার এলজিইডির নৌকা প্রথম, খলসিবুনিয়ার নৌকা দ্বিতীয় এবং দেবীতলার নৌকা তৃতীয় স্থান লাভ করে।শেষে দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি অম্লান মণ্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।