বটিয়াঘাটায় ফুটবল টুর্নামেন্টে জয়পুর মুক্তিসংঘ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা চক্রাখালী উজ্জ্বল যুব সংঘ আয়োজিত আটদলীয় ফুটবল টুর্নামেন্টে জয়পুর মুক্তিসংঘ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ১ অক্টোবর জলমা চক্রাখালী মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়পুর মুক্তিসংঘ একাদশ ২-১ গোলে ছয়ঘরিয়া ‘ক’ একাদশকে পরাজিত করে।খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি পলাশ রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিমাই চন্দ্র গাইন, ভগবতী গোলদার, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জিত মণ্ডল ও রঘুনাথ মিত্র। আরও উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি, মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, বিধান গোলদার, মহানন্দ বিশ্বাস, শান্তিরাম দত্ত, রণজিৎ মল্লিক, পরিপদ গাইন, গুরুপদ রায়, গোবিন্দ মল্লিক, বিপ্লব মল্লিক, প্রকাশ রায় প্রমুখ।বটিয়াঘাটায় অক্ষয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: উপজেলার হোগলাবুনিয়া অক্ষয় স্মৃতি ৩৮ ঊর্ধ্ব আটদলীয় ফুটবল টুর্নামেন্ট ১ অক্টোবর হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।টুর্নামেন্ট কমিটির সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সমীর সরকার টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মানস পাল, সুজন বাছাড়, শুভঙ্কর মণ্ডল, মো. হাদিউজ্জামান, পলাশ বালা ও তাপস বালা। উদ্বোধনী দিনের প্রথম খেলায় হোগলাবুনিয়া অনির্বাণ যুবসংঘ ১-০ গোলে বটিয়াঘাটা ভাই-ভাই একাদশকে পরাজিত করে। এ ছাড়া হাটবাড়ী একাদশ ও খতিবুনিয়া একাদশের মধ্যকার খেলা ৩-৩ গোলে ড্র হয়। খেলা পরিচালনা করেন মৃত্যুঞ্জয় বিশ্বাস, তরুণ মিত্র ও শুভঙ্কর মণ্ডল।দাকোপে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু: জেলার দাকোপ উপজেলার ধোপাদী-ত্রিমোহনী ক্লাবের উদ্যোগে ১ অক্টোবর ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় (দাকোপ-বটিয়াঘাটা) সাংসদ ননী গোপাল মণ্ডল। টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। ত্রিমোহনী ক্লাবের সভাপতি ঠাকুরদাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক ও সুন্দরবন সমর্থক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি আতিয়ুর রহমান, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবিব, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ গোলদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, রুহিদাস সরদার, কুমারেশ মণ্ডল, রঘুনাথ রায়, সরোজিত কুমার রায়, নির্মল কুমার মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে রূপান্তরের নির্দেশনায় বাংলার ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করা হয়।উদ্বোধনী খেলায় দাকোপ ইলেভেন জুয়েল ফুটবল একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে কৈলাশগঞ্জ দোলখোলা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন নীহার রঞ্জন রায়, সৌমেন গাইন ও মনিষ মহলদার।