বড়পুকুরিয়া কয়লাখনিতে দেশি শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শ্রমিকেরা আজ শুক্রবার সকাল থেকে বিক্ষোভ করছেন। বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম অভিযোগ করেন, খনি কর্তৃপক্ষ ব্রিটিশ পরামর্শকদের পরামর্শে খনি থেকে কয়লা ওঠানো বন্ধ রেখেছে। এর প্রতিবাদ করায় তাঁদের কারখানার ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে তাঁরা আরও কঠোর আন্দোলনে যাবেন। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বলেন, কারিগরি সমস্যার কারণে কয়লা উত্তোলন বন্ধ আছে। এ অবস্থায় শ্রমিকদের কারখানার ভেতর ঢুকতে দিলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।