বদরগঞ্জ ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জের তিন শিক্ষাপ্রতিষ্ঠানে একত্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে উপজেলার বৈরামপুর মাঠে বৈরামপুর হাইস্কুল, দারুল এতিমিয়া মাদ্রাসা ও বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ওই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার। বৈরামপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোফাজ্জল হোসেন সরদার, আহসানুল হক চৌধুরী। অনুষ্ঠান শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা সংগীত পরিবেশন করে।