বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ মে আফতাবগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে রাইটার্স মিডিয়া ভিশনের আয়োজনে ওই খেলা হয়। খেলায় বারবিঘা একাদশ জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ মতিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন আনিছুল হক, নজরুল ইসলাম, সাইদ হোসেন, নাজমুল হক, আবু রায়হান প্রমুখ।