বদরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা
রংপুরের বদরগঞ্জ চম্পাতলী উচ্চবিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মার্চ দিনব্যাপী ওই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চম্পাতলী উচ্চবিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহমান। বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, চম্পাতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদার হক, চম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল ইসলাম, শিক্ষক আতাউর রহমান, আবদুর রাজ্জাক ও অহিদুল ইসলাম প্রমুখ। শেষে বাল্যবিবাহ ও যৌতুকের কুফল সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষার্থী ডলি রানী, আঙ্গিরা, মুক্তা রানী, লাভলী বেগম, লক্ষ্মী রানী ও আরিফুল ইসলামের সমন্বয়ে একটি নাটক মঞ্চায়ন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় উদয়ন সাংস্কৃতিক নিকেতনের শিল্পী আঁখি, ডলি, আরাবি আলতাফ, মৌসুমীসহ অনেকে গান গেয়ে শোনান।