বদরগঞ্জে ছাত্র সংগঠনের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে লালদিঘী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিকনির্দেশনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। ১৩ সেপ্টেম্বর লালদিঘী পীরপাল কলেজ মাঠে দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এলাকার ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে দিকনির্দেশনা দেন। দিকনির্দেশনা দেওয়া এলাকার শিক্ষার্থীরা হলেন আজহারুল ইসলাম, আতিকুর রহমান, আহসানুল হক, আশরাফুল ইসলাম, মিরাজুল মোস্তফা, মেহেদী হাসান, মোহাম্মদ ইশা খান, মাহফুজুর রহমান, সিরাজুল ইসলাম ও বেগম রোকেয়া কলেজের শামীমা নাসরিন। বাবলু হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন আবদুর রহমান, মশিয়ার রহমান, সাজ্জাদুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।