বদরগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় এবার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন ছাত্রছাত্রী। উপজেলার বদরগঞ্জ ও শ্যামপুর কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় দুই হাজার ৫৮৩ জন। এর মধ্যে পাস করেছে এক হাজার ৭৩০ জন। উপজেলায় ৩০টি বিদ্যালয় থেকে কেউ জিপিএ-৫ পায়নি।উপজেলার সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শ্যামপুর উচ্চবিদ্যালয়ে। এ দুটি বিদ্যালয় থেকে নয়জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পায়।