বদরগঞ্জে জেপিএইচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ‘জেপিএইচ গোল্ডকাপ’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল দুপুরে জেরিন পেপার হাউজের (জেপিএইচ) আয়োজনে বদরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ওই গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. মাজেদ আলী খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার ওরফে বিটু। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মকলেছার রহমান, অধ্যাপক আজিজুল হক, ব্যবসায়ী আবদুুর রাজ্জাক, পিয়াস, সবুজ উল্লাহ, এহিয়া ভুঁইয়া, বেলাল হোসেন, ওয়াজেদ আলী, সুইট প্রমুখ। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সবুজপাতা শিশু-কিশোর একাদশ বনাম বাগানপাড়া অ্যাকটিভ ভয়েস একাদশ খেলায় অংশ নিয়ে বাগানপাড়া একাদশ জয়লাভ করে।