বদলে গেছে মেয়রের সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কমলাপুরের সাদেক হোসেন খোকা সড়কের ভাঙা অংশ মেরামত করা হয়েছে। ফলে এ পথ দিয়ে যানবাহনের যাত্রীরা ঝাঁকুনি থেকে রেহাই পেয়েছে। পথচারীরা হাঁটতে পারছে স্বাচ্ছন্দ্যে। গত ১৪ আগস্ট ঢাকায় থাকি ক্রোড়পত্রে ‘মেয়রের সড়কও বেহাল’ শীর্ষক প্রতিবেদন ছাপা হওয়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। সেই প্রতিবেদনে সড়কটির খানাখন্দের চিত্র তুলে ধরা হয়।এ জন্য ঈদুল ফিতরের আগেই সড়কের ভাঙা অংশগুলো ভরাট করে পিচঢালাই করা হয়। মেরামত করা সড়কের পাশের গাড়ি সারাইয়ের গ্যারেজ এ কে অটোমোবাইলসের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু জানান, সড়কের ভাঙা অংশটুকু মেরামত করায় খুবই ভালো হয়েছে। এখন আর সড়কের নোংরা কাদা-পানি ছিটকে আসার ভয় নেই। সে সঙ্গে পথচারীরাও নির্বিঘ্নে এখান দিয়ে হাঁটতে পারবেন।তবে তাঁর অভিযোগ, পানিনিষ্কাশনের জন্য সড়কের এক পাশে ড্রেন তৈরি করা হয়েছে। কিন্তু এতে ঢাকনা দেওয়া হয়নি। ফলে তাঁদের গ্যারেজে গাড়ি ঢোকাতে ও বের করতে ঝক্কিতে পড়তে হচ্ছে। এ বিষয়ে ডিসিসির ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন সিদ্দিকী জানান, এলাকাবাসী যাতে দুর্ভোগে না পড়েন, সেই চেষ্টা সব সময় করা হয়ে থাকে। এরপরও ডিসিসির নানা আনুষ্ঠানিকতা আর বাজেটের ঘাটতির কারণে সব সময় সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। সড়কটিতে স্থায়ী ড্রেনেজব্যবস্থা তৈরির জন্য ডিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাবেন বলে তিনি আশ্বাস দেন। —আসাদুজ্জামানরায়েরবাগে সচল ফুটওভারব্রিজএখন আর কাউকে ফুটওভারব্রিজটিতে গিয়ে ফিরে আসতে হবে না। ঝুঁকি নিয়ে পার হতে হবে না সড়ক। বলা হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ডে ফুটওভারব্রিজটির কথা। মাস কয়েক আগেও এর এক প্রান্তের সিঁড়ির নিচের অংশটি ভূমির সঙ্গে যুক্ত ছিল না। পথচারীরা ফুটওভারব্রিজটির এক অংশ দিয়ে উঠে অন্যদিকে গিয়ে নামতে পারত না।গত ৫ জুন ঢাকায় থাকি ক্রোড়পত্রে সামান্য সিঁড়ির অভাবে ফুটওভারব্রিজটি অব্যবহূত থাকার প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এটি সচল হওয়ায় খুশি পথচারীরা। তবে এর ফিনিশিং কাজ বাকি রয়ে গেছে। সারা দিন ফলমূলের দোকান আর বিকেল থেকে চটপটি-ফুচকার দোকান দিয়ে ঘিরে রাখা হয় ফুটওভারব্রিজের এক পাশের ফুটপাত। এসব দোকান উচ্ছেদের দাবি করেন একাধিক পথচারী। এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সড়ক বিভাগ) আরিফুর রহমান বলেন, ‘ফুটওভারব্রিজটির প্রান্তে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে উদ্যোগ নেব। এর অন্য কাজগুলোও শিগগিরই শেষ করা হবে। ’ —মাহমুদ উল্লাহঅবশেষে কমনরুম‘আগে আমরা ক্যাম্পাসের বাইরে মার্কেটের সিঁড়িতে অথবা বিশ্ববিদ্যালয়ের পাশের চায়ের দোকানে গিয়ে ক্লাসের ফাঁকের অবসর সময় কাটাতাম। এখন আমাদের নিজস্ব কমনরুম তৈরি হওয়ায় সেখানেই বসতে পারি। সেখানে ইচ্ছে করলে পড়াশোনাও করতে পারি।’ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য নির্মিত কমনরুম সম্পর্কে বলছিলেন এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা।গত ১০ জুলাই ঢাকায় থাকি ক্রোড়পত্রে ‘নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয়/ অপ্রতুল শিক্ষার্থী কমনরুম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কমনরুম নির্মিত হয়। তবে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা, সেগুলোয় এখনো শিক্ষার্থী কমনরুমের অভাব রয়ে গেছে।—জিয়াউর রহমান চৌধুরী