বধূবেশে দীপিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের নেই ঠিক। এদিকে বিয়ের পোশাকের জন্য ডিজাইনার ঠিকঠাক করে বসে আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ডিজাইনার ওয়েনডেল রডরিকসের তৈরি পোশাক পরে র‌্যাম্পে হেঁটেছেন এই অভিনেত্রী। খ্রিষ্টান বধূবেশে শ্বেতশুভ্র বসনে আয়নায় নিজেকে দেখে দীপিকার মুগ্ধতা যেন কাটে না। একসময় বলেই বসলেন, ‘যদি খ্রিষ্টান-রীতিতে বিয়ে হয় আমার, তাহলে অবশ্যই আমি ওয়েনডেলের কাছে পোশাক বানাতে আসব।’ বিখ্যাত এই ডিজাইনারের তৈরি পোশাক পরে র‌্যাম্পে হাঁটতে হাঁটতে বহু মডেল আজ নামকরা অভিনেত্রী; জানালেন দীপিকা। টিএনএন।