বনধে ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনধ বা হরতালে কেউ সরকারি সম্পত্তির ক্ষতি করলে তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকাল বৃহস্পতিবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএর ডাকা বনধের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় মহাকরণে সাংবাদিকদের বলেন, ধর্মঘট ও বনধের নামে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করবে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য নতুন একটি আইন প্রণয়ন করার কথা ভাবছেন তিনি।রাজ্যের মুখ্য সচিব সমর ঘোষ জানিয়েছেন, ওই দিন যেসব কর্মচারী অফিসে উপস্থিত হননি—তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সেই নোটিশের জবাবে রাজ্য সরকার সন্তুষ্ট না হলে তাঁদের এক দিনের বেতন কাটা হবে এবং চাকরির বয়সও এক দিন কমিয়ে দেওয়া হবে।এর আগে, ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গ থেকে ধর্মঘট, বনধ, হরতাল তুলে নেওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনধ ও হরতালের দিন যেন সরকারি কর্মচারীরা উপস্থিত থাকেন সেই লক্ষ্যে নির্দেশনামাও জারি করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ১১টি শ্রমিক সংগঠনের ডাকা শিল্প ধর্মঘটে যোগ দেওয়া সরকারি কর্মীদের এক দিনের বেতন কেটে নিয়েছিল ছিল রাজ্য সরকার। সেই সঙ্গে তাঁদের চাকরির বয়সও এক দিন কমিয়ে দেওয়া হয়।