বনভোজনের মেজাজে শুটিং করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক জামাই মেলা। এটি লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন আজহারুল আলম। নাটকে অভিনয় করছেন আ খ ম হাসান। কথা হলো তাঁর সঙ্গে।‘জামাই মেলা’ নাটকটি নিয়ে কিছু বলুন।মজার একটি গল্প। এক কথায় অসাধারণ। আমরা প্রায় সব বন্ধুই অভিনয় করছি এই নাটকে। থিয়েটার করার কারণে আমরা আগে থেকেই পরিচিত। সে কারণে নাটকের সেটে সারাক্ষণ মজা হয়। বলতে পারেন, বনভোজনের মেজাজে নাটকটির শুটিং করি।কিছু দিন আগে একটি মিশ্র অ্যালবামে গান করেছিলেন। গান নিয়ে আলাদা কোনো ভাবনা আছে?গানটা করেছিলাম অনুরোধের কারণে। ওই অ্যালবামে আরও গান করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী ও শামীম জামান। এটি ছিল একটি লোকগান। আমি কিন্তু অনেক আগে থেকেই গান করি। টিউশনি করে টাকা জমিয়ে ওস্তাদের কাছে গান শিখতাম। মঞ্চের সঙ্গে জড়িয়ে পড়ার পর বিভিন্ন নাটকের সংগীতের কাজও করেছি। তবে গান নিয়ে সেভাবে কখনো চিন্তা করিনি। নাটকের কাজের যে চাপ, তাতে করে এখনই গান করা সম্ভব হবে না।ঈদের কী কাজ করছেন?এবার ১৫টি নাটকে কাজ করছি। এর মধ্যে যেগুলোর নাম মনে আছে, সেগুলো হলো মামুনুর রশীদের ঝগড়ানি, সালাহউদ্দিন লাভলুর তিন গেদা ও সার্ভিস হোল্ডার, আশুতোষ সুজনের বাটপার, ইফতেখার ফাহমির ব্রেকিং নিউজ এবং মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের একটি নাটক। কয়েকজন নতুন নির্মাতার নাটকও করছি।আপনি তো চলচ্চিত্রেও কাজ করেছেন?দুটি চলচ্চিত্রে কাজ করেছি—মায়ের মর্যাদা ও ডাক্তার বাড়ি। আমি কিন্তু চলচ্চিত্রে কাজ করতে চাই। কিন্তু যে ধরনের গল্প ও চরিত্র পাচ্ছি, সেগুলোতে কাজ করতে ইচ্ছে হয় না।মঞ্চের কী খবর?টিভি নাটকের কাজে এতটাই ব্যস্ত যে মঞ্চে সেভাবে সময় দিতে পারছি না। তার মানে মঞ্চকে ভুলে যাইনি। মঞ্চই একজন অভিনেতার আসল জায়গা। তবে আরণ্যক নাট্যদলের রাঢাং নাটকে কিন্তু নিয়মিতই কাজ করছি।বিনোদন প্রতিবেদক