বনশ্রীতে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনশ্রীতে একটি বাসায় ঢুকে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হওয়া গৃহবধূর নাম সুমা আক্তার (৩৮)। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও গৃহবধূর আত্মীয়রা জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তিন ব্যক্তি ওই বাসায় ঢুকে সুমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, আজ বিকেলে বনশ্রীতে সুমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁকে কেন হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।