বনানী মাঠের পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানী মাঠে পূজামণ্ডপে আজ সোমবার শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গুলশান-বনানী সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠান চলবে বুধবার পর্যন্ত। জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় এখানে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ এখানে গান করবেন লিলি ইসলাম, তপন মাহমুদ, ফকির আলমগীর, শাম্মী আখতার, ফেরদৌস আরা, সুবীর নন্দী, নুসরাত জাহান ও অনিরুদ্ধ সেনগুপ্ত। প্রতিদিন গানের সঙ্গে থাকবে নাচ ও নাটক। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করবেন মনোজ সেনগুপ্ত।