বনানীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
রাজধানীর বনানী কবরস্থানের সামনে আজ সোমবার সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে দুজন নিহত হন। নিহত দুজনই অটোরিকশার যাত্রী। এ ছাড়া এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।প্রাথমিক অবস্থায় জানা গেছে, নিহত ব্যক্তিদের নাম মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ নাসির। তাঁরা দুই ভাই। তাঁদের বয়স চল্লিশের কাছাকাছি।প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সময় ফাঁকা রাস্তায় সাড়ে নয়টার দিকে দ্রুতগতির অ্যাম্বুলেন্সটি যাত্রীবাহী অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই বনানী থানার উপপরিদর্শক(এসআই) ইমদাদুল হক দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক অবস্থায় নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাঁদের বয়স চল্লিশের কাছাকাছি।অটোরিকশার চালক কোথায় আছেন, সে ব্যাপারে এসআই ইমদাদুল হক কিছুই জানাতে পারেননি।