বনানীতে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর একটি ডোবা থেকে উদ্ধার করা নিহত সেই দুই যুবকের পরিচয় মিলেছে। আজ সোমবার দুপুরে নিহত যুবকদ্বয়ের ভাই ফিরোজ মিয়া লাশ দুটি শনাক্ত করেন।নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক নূর ইসলাম (৩০) এবং চালকের সহকারী এনামুল হক (৩০)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই।ফিরোজ মিয়া জানান, নূর ইসলামের সহকারী হিসেবে কাজ করতেন এনামুল। তাঁদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুরের হারিস গ্রামে। নূর ইসলামের দুই মেয়ে ও স্ত্রী রয়েছে আর এনামুল অবিবাহিত।ফিরোজ মিয়া জানান, তাঁরা ট্রাকে করে নওগাঁ থেকে ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটে চাল নিয়ে আসেন। গতকাল রোববার বিকেলে তাঁরা ঢাকার উদ্দেশে বের হন। এরপর তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি, তাঁদের মোবাইলও বন্ধ ছিল।ফিরোজ মিয়া জানান, আজ সকালে বিভিন্ন পত্রিকায় খবর দেখে তাঁরা এসে লাশ শনাক্ত করেন। তিনি অভিযোগ করেন, ‘আমার ধারণা, দুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, লাশ দুটি উদ্ধারের পর থানায় হত্যা মামলা হয়েছে।প্রসঙ্গত, গতকাল রোববার বনানীর ২৭ নম্বর রোডের মাথায় কবরস্থানের কাছের ডোবা থেকে হাত-পা বাঁধা দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তখন তাঁদের পরিচয় জানা যায়নি।