বনানীতে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি মেডিকেল ইনস্টিটিউটের একজন ছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহতের নাম হাফিজুর রহমান (১৯)। তিনি মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং ইনস্টিটিউটের ছাত্রাবাসেই থাকতেন। রাতে ছাত্রাবাসে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই হাফিজুরের স্বজনেরা তাঁর লাশ নিয়ে গেছে।