বনানীর নির্মাণাধীন ভবনটির পরিবেশ ছাড়পত্রও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে নির্মাণাধীন ৩০ তলা ভবনটির পরিবেশ ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তরের একটি দল গতকাল রোববার বোরাক রিয়েল এস্টেট (প্রা.) লিমিটেডের নির্মাণাধীন বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স পরিদর্শনে যায়। দলটি বোরাকের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীকে পরিবেশ অধিদপ্তরে তলব করে।অধিদপ্তরের সূত্র জানায়, গতকালই বোরাকের পরিচালক (প্রকল্প উন্নয়ন) মো. মীমশাদ রহমান, প্রধান স্থপতি রাধা গোবিন্দ দেবনাথ ও আইন কর্মকর্তা অধিদপ্তরে হাজির হন। তাঁরা প্রকল্পের পরিবেশ ছাড়পত্র না থাকার বিষয়টি স্বীকার করেন।পরিবেশ অধিদপ্তর বোরাক কর্মকর্তাদের বলেন, পরিবেশগত সমস্যা ও ঝুঁকি বিবেচনায় এই ভবন নির্মাণের আগেই ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক ছিল। এ জন্য বোরাক রিয়েল এস্টেট ও সিটি করপোরেশন যৌথভাবে দায়ী। আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও বোরাকের কর্মকর্তাদের আবারও শুনানিতে ডাকা হয়েছে। সার্বিক বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সূত্র জানায়।