বন্ড দৌড়ে ক্রেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস বন্ড হিসেবে হয়তো সবচেয়ে বেশি সময় বড় পর্দায় দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। এ পর্যন্ত তিনটি বন্ড সিরিজের চুক্তিপত্রে সই করেছেন এই তারকা। ক্যাসিনো রয়্যাল দিয়ে শুরু করেছিলেন তিনি, আসছে তাঁর নতুন কিস্তি স্কাইফল। তবে জেমস বন্ড প্রযোজক মাইকেল জি উইলসন বললেন, আরও পাঁচটি কিস্তিতে বন্ড চরিত্রে ক্রেগকে দেখতে চান তিনি। তেমনটাই যদি হয় তাহলে ক্রেগ পেছনে ফেলবেন রজার মুরকে। বন্ড চরিত্রে মুর অভিনয় করেছিলেন সাতবার। অন্য দিকে ছয়বার বন্ড হিসেবে আবির্ভূত হয়ে দ্বিতীয় স্থানে বসে আছেন শন কনোরি। পিটিআই।