বন্ড ভিলেন হাভিয়ের বারদেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাভিয়ের বারদেমই হচ্ছেন পরবর্তী বন্ড ভিলেন। জানিয়েছেন তিনি নিজেই। ‘দারুণ মজার ব্যাপার হবে। মা-বাবার সঙ্গে বন্ড ফিল্ম দেখতে যেতাম। বন্ডের সব ছবিই দেখেছি।’ বললেন তিনি। বারদেম ভিলেন হলে লড়াইটা তাঁর হবে ড্যানিয়েল ক্রেগের সঙ্গেই। ছবিটি পরিচালনায় আছেন স্যাম মেন্ডেস। এখনো নাম ঠিক হয়নি বন্ড সিরিজের ২৩তম এই ছবিটির। সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস