যুক্তরাষ্ট্রের ওহাইয়ো হাইস্কুলের ক্যাফেটেরিয়ায় গুলিবর্ষণকারী ছাত্র টি জে লেনকে কিশোর অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে তিন ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। ১৭ বছর বয়সী লেনকে কিশোর অপরাধী বলা হলে তার কারাবাসের মেয়াদ অনেকটাই কমে আসবে। এদিকে, কাউন্টির রাষ্ট্রপক্ষের কৌঁসুলি প্রাপ্তবয়স্ক অপরাধী হিসেবে তার বিচার করতে আগ্রহী। আর তা করা হলে লেনের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। কিন্তু, ওহাইয়োয় সাধারণত ২১ বছরের কম বয়সীদের কিশোর অপরাধী হিসেবে ধরা হয়। সে ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাঁদের হাজতে রাখা হয় না।গত সোমবার যুক্তরাষ্ট্রের ওহাইয়ো হাইস্কুলের ক্যাফেটেরিয়ায় ১৭ বছর বয়সী টি জে লেনের গুলিতে তিন ছাত্র নিহত ও চার ছাত্র আহত হয়। এ ঘটনার আধা ঘণ্টার মধ্যে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। বিবিসি।