বন্দুকধারীর গুলিতে ইয়েমেনের মার্কিন দূতাবাসকর্মী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল বৃহস্পতিবার এক বন্দুকধারীর গুলিতে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাহিনীর প্রধান কাশেম আকলানি নিহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, কাশেম আকলানি ২০ বছর ধরে ইয়েমেনে মার্কিন দূতাবাসে কাজ করেছেন। গতকালও তিনি পেশাগত দায়িত্ব পালনে দূতাবাসের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে চড়ে বন্দুকধারী এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালিয়ে পালিয়ে যায়। গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, এটি একটি ‘জঘন্য ঘটনা’।