বন্ধ না হলে ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ হয়েছে কি না, সেটি নিশ্চিত করতে আগামী ১ এপ্রিল থেকে অভিযান শুরু করবে সরকার। রাত আটটার পর কোনো দোকান খোলা থাকলে সেই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে গতকাল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, রাত আটটার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত থাকলেও অনেক জায়গায় তা মানা হচ্ছে না। এ কারণেই আগামী ১ এপ্রিল থেকে অভিযান শুরুর সিদ্ধান্ত হয়েছে। নিজস্ব প্রতিবেদক