বন্ধ হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ছাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪৪ বছর ধরে জনপ্রিয় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ছাপা সংস্করণ বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন থেকে প্রকাশিত হবে এর ডিজিটাল সংস্করণ। গতকাল মঙ্গলবার শিকাগো-ভিত্তিক এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইনকরপোরেট প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রেসিডেন্ট জর্জ কজ বলেন, বেশ কিছু সময় ধরেই তাঁরা এনসাইক্লোপিডিয়ার ছাপা সংস্করণ বন্ধ করার চিন্তা করছিলেন। ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণেই এখন থেকে বইটির ডিজিটাল সংস্করণ বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া গত কয়েক বছর ধরে এনসাইক্লোপিডিয়ার ছাপা সংস্করণ বিক্রিও খুব কমে গেছে বলে তিনি জানান।সম্প্রতি পিসিজ নামক একটি ট্যাবলয়েডের জন্য এনসাইক্লোপিডিয়ার একটি ডিজিটাল সংস্করণ বের করেছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অনলাইনে বইটি বিক্রি করে তারা প্রায় ৮৫ শতাংশ রাজস্ব আদায় করছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সর্বপ্রথম প্রকাশিত হয় ১৭৬৮ সালে, স্কটল্যান্ডে। ১৯৯০ সালে গ্রন্থটি সবচেয়ে বেশি ছাপা হয়েছিল। সে বছর বইটির এক লাখ ২০ হাজার সেট বিক্রি হয়। কিন্তু ১৯৯৬ সালে এ সংখ্যা ৪০ হাজারে নেমে আসে।