বন্ধ হলো ‘মেহেরজান’ চলচ্চিত্রের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধ ও ভালোবাসার কাহিনি নিয়ে তৈরি পরিচালক রুবাইয়াৎ হোসেনের মেহেরজান চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে পরিবেশক আশীর্বাদ চলচ্চিত্র।জানা গেছে, গতকাল শুক্রবার রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহ থেকে ছবিটির প্রিন্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অগ্রিম টিকিট বিক্রির কারণে এক দিন পর আজ শনিবার স্টার সিনেপ্লেক্স থেকেও ছবিটির প্রিন্ট প্রত্যাহার করে নেওয়া হয়।চলচ্চিত্রটির পরিচালক রুবাইয়াৎ হোসেন জানান, কেন বা কী কারণে প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ করা হলো, তা তিনি জানেন না।উল্লেখ্য, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত যুদ্ধ ও ভালোবাসার কাহিনিনির্ভর মেহেরজান চলচ্চিত্রটি যশোর, রাজশাহী, খুলনা ও ঢাকাসহ পাঁচটি প্রেক্ষাগৃহে গত ২১ জানুয়ারি মুক্তি পায়। পরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠায় চলচ্চিত্রটি বিতর্কের মুখে পড়ে।