বন্ধু যখন শত্রু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেব প্যাটেলের সঙ্গে অভিনয়ের ক্ষেত্রে ভালোবাসার অভিনয় করতে চান না ফ্রিদা পিন্টো। ২০০৮ সালে ড্যানি বয়েল পরিচালিত অস্কার বিজয়ী ছবি স্ল্যামডগ মিলিয়নিয়ার-এ অভিনয়ের মাধ্যমে একে অপরকে পছন্দ করা শুরু করেন দেব ও ফ্রিদা। ফ্রিদা বলেন, ‘আমরা আসলে একসঙ্গে ভালোবাসার পাত্র-পাত্রী হিসেবে অভিনয় করতে আগ্রহী নই। কারণ, স্ল্যামডগ মিলিয়নিয়ার ছবিতে আমাদের অভিনয়ের সঙ্গে দর্শকেরা নতুন ছবির অভিনয়কে মিলিয়ে ফেলতে পারেন।’ তা ছাড়া এতে করে দর্শকদের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আলাদা চাপ পড়তে পারে বলেও আশঙ্কা তাঁর। আর তাই ভবিষ্যতে এই অভিনেতারা একসঙ্গে অভিনয় করলেও একে অপরের শত্রু চরিত্রে অভিনয় করতে চান! টিএনএন।