বন্ধুও না, শত্রুও না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘না বন্ধু, না শত্রু’ কর্মক্ষেত্রে এমন সহকর্মীদের দেখা পাওয়া যায় প্রায়ই। তাঁদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কর্মক্ষেত্রে এসে কাউকে খুব বেশি আপন না করাই শ্রেয়। আবার একইভাবে এড়িয়ে চলা দরকার কারও সঙ্গে শত্রুতাকেও। এখন প্রশ্ন হলো এটা কীভাবে সম্ভব? এর জন্য দরকার কিছু কৌশল।সবচেয়ে স্বর্ণসূত্রটি হলো নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে সহকর্মীদের বেশি কিছু না বলা। ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ সহকর্মীদের না জানানোই ভালো। কারণ অনেক ক্ষেত্রে সহানুভূতির বদলে এগুলোকেই তাঁরা আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে পারেন। কিন্তু আড্ডার বিষয়বস্তু হতে হবে হালকা। আবহাওয়া, খেলা, গান বা সিনেমা—এ ধরনের বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো।সহকর্মীদের কথাবার্তা বা আচরণকে খুব বেশি গুরুত্বের সঙ্গে না নেওয়াই ভালো। তাঁদের আচরণ, মন্তব্য বা মতামতকে বেশি গুরুত্ব দেবেন না। সহকর্মীদের কেউ কেউ ইচ্ছে করে অনেক সময় বিরক্ত করতে চান। রাগাতে চান। কিন্তু তাঁদের সেই উদ্দেশ্য পূর্ণ হতে না দেওয়াই ভালো।আর সাবধান। ভুলেও এ ধরনের সহকর্মীদের নিজের বন্ধুদের সঙ্গে পরিচয় করাবেন না। কারণ অনেক সময় এসব ছদ্মবেশী বন্ধু সত্যিকার বন্ধুদের ওপর প্রভাব ফেলে। টাইমস অব ইন্ডিয়া।