বন্ধুদের সঙ্গে সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ অপারগতা প্রকাশ করায় বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। আজ শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় স্বার্থে রোহিঙ্গাদের এ দেশে আশ্রয় দেওয়ার অনুরোধ রাখতে পারছি না। তাদের সাহায্য-সহায়তাটুকু মিয়ানমারের ভেতর থেকেই করা উচিত।’ এ ব্যাপারে বাংলাদেশের বক্তব্য যুক্তিসংগত ও আইনসংগত বলে তিনি মন্তব্য করেন।দীপু মনি বলেন, ‘দীর্ঘদিন যেসব রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে, তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। যারা নথিভুক্ত শরণার্থী বা যারা নথিভুক্ত নয়—অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের ক্ষেত্রে আমরা সব সময় মানবতার দিকটি বড় করে দেখে সহায়তার চেষ্টা করেছি। কিন্তু সমস্যাটি দীর্ঘদিন ধরে আছে, এটিকে আর বড় হতে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের জাতীয় স্বার্থ অবশ্যই দেখতে হবে। বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে।’