বন্ধুবৎসল অ্যাডেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডন স্কুল ফর পারফর্মিং আর্টস অ্যান্ড টেকনোলজি স্কুলে অ্যাডেলের সঙ্গে পড়তেন অ্যালান রোজ। কদিন আগে বন্ধুর সম্পর্কে অনেক কিছুই বললেন এক সংবাদমাধ্যমের কাছে। সেই স্মৃতিচারণা থেকে জানা গেল, বন্ধুদের জন্য হূদয়ের একটা বড় অংশ বরাদ্দ রেখেছেন তারকা অ্যাডেল; তারকাখ্যাতি গায়ে লাগার পরও। বয়স তখন ১৮, টোয়েন্টিওয়ান-খ্যাত এই তারকার সঙ্গে রেকর্ড সংশ্লিষ্ট একটা চুক্তি করতে চেয়েছিল এক প্রতিষ্ঠান। সোজা ‘না’ বলে দিয়েছিলেন অ্যাডেল। কারণ, বন্ধুদের নিয়ে জন্মদিন উদ্যাপন করবেন বলে! কেবল তা-ই নয়, ২০১১ সালে একটা উত্সবে গান গাওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন, গ্রীষ্মের কতগুলো উজ্জ্বল প্রহর বন্ধুদের সঙ্গে কাটানোর জন্যই! রোজ তাই অ্যাডেলকে নিয়ে গর্বিত, ‘অ্যাডেল চায় একটা স্বাভাবিক, বন্ধুসাহচর্যময় জীবন।’ এএনআই।