বন্ধুর পথ শেষে বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু তুমি শত্রু তুমি—বলিউডের রঙিন দুনিয়ার মানুষের পারস্পরিক সম্পর্কটা এ রকমই! কে যে কখন কার শত্রু হবে, আর কে যে হবে বন্ধু, তা আন্দাজ করা বড় মুশকিলের ব্যাপার। ফারাহ খানের সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্বের সম্পর্কটা বেশ পুরোনো এবং গভীর। সেই গভীরতায় চরের মতো উদয় হয়েছিলেন শাহরুখ নিজেই; ফারাহর পতিপ্রবর শিরীষ কুন্ডারের গালে একটা চপেটাঘাত করে। ফারাহ সেই চরটাকে স্থায়ী হতে দেননি। শিরীষের সঙ্গে শাহরুখের সম্পর্ক চাঙা করিয়েছেন বন্ধুত্বের স্বার্থে। শোনা যায়, আলোচিত ওই ঘটনার পর শাহরুখ-শিরীষ মুখোমুখি বসেছিলেন, বিষয়টা মীমাংসাও করেছেন হাসিমুখে। বন্ধুত্ব যে অটুট, তা বোঝা যাচ্ছে ফারাহর নতুন ছবিতে শাহরুখের অভিনয় করার সংবাদে। হ্যাঁ, শিগগিরই ফারাহ একটি চিত্রনাট্য প্রস্তুত করতে যাচ্ছেন, শাহরুখ তাতে নায়ক। টিএনএন ও জিনিউজ ব্যুরো।