বন্ধুর হাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রহমতগঞ্জ এলাকার বালুর মাঠে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। তাঁর নাম বাবু (২৯)। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাবুর বন্ধু ইসমাইলকে (২৭) আটক করা হয়েছে।বাবু ইসলামপুরের নামাপাড়া ক্লাবঘাটের বাসিন্দা ছিলেন। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল শনিবার বিকেল চারটার দিকে বালুর মাঠে মাদক সেবন করছিলেন বাবু ও ইসমাইল। এ সময় বাবুর মুঠোফোনটি চান ইসমাইল। বাবু তা দিতে না চাইলে ইসমাইল তাঁর তলপেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমির হোসেন আরও জানান, এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়েছে।