বন্ধুসভার রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কেবলই স্বপন করেছি বপন’, ‘তোমার খোলা হাওয়া’ ও ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ রবীন্দ্রনাথের মনমাতানো গান গেয়ে উদ্যাপন করা হলো রবীন্দ্রনাথের ১৫১তম জয়ন্তী। প্রথম আলো বন্ধুসভা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্যাপিত হয় এই রবীন্দ্রজয়ন্তী। অনুষ্ঠানের শুরুতেই ‘আগুনের পরশমণি’ গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, দর্শন বিভাগের শিক্ষক সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার, ঢাকা বন্ধুসভার সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান, বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সাবেক সভাপতি শোভন সাহা প্রমুখ। অনুষ্ঠানে গান, নাচ, নৃত্য, আবৃত্তি, নাটিকা ও অভিনয় পরিবেশন করা হয়। ঢাকা বন্ধুসভা: রবীন্দ্রনাথের ১৫১তম জয়ন্তী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোর কার্যালয়ে বন্ধুসভার কক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বন্ধুসভা। রবীন্দ্রনাথের ‘হে নতুন...’ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।রবীন্দ্রবিষয়ক আলোচনায় বক্তারা বলেন, প্রতিদিন সকালে রবীন্দ্রনাথ পড়ে যেন আমাদের ঘুম ভাঙে। রবীন্দ্রনাথই যেন আমাদের প্রতিটি কর্মে সঙ্গী হয়ে আছেন।অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, শিশু সাহিত্যিক আখতার হুসেন, ঢাকা বন্ধুসভার আশফাকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে আবৃত্তির অ্যালবাম সবার রবীন্দ্রনাথ-এর মোড়ক উন্মোচন করা হয়।